রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলো উত্তর কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ ভোগ করতে হবে।

দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করায় আজ মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়।

এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই বৃহৎ পরিসরের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর জবাবে উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে।

কিম জং উনের বোন বলেন, ‌‘আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, এমন পেশি শক্তির প্রদর্শন অকল্পনীয় ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। শত্রুপক্ষ যেন কখনোই আমাদের ধৈর্য, ইচ্ছা এবং সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা না করে।’

গতকাল সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করার পর কিম ইয়ো জং ওই হুঁশিয়ারি দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর