সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুস চাওয়াসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব কর্মকাণ্ড অনুসন্ধানে কমিটি

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দিতে এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ ওঠার পর এ ঘটনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এ পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আজকেই আমরা পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছি। এই কমিটিতে প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ রয়েছেন।’

তিনি বলেন, ‘আগামীকাল দুপুর সাড়ে ১২টায় আমাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা ঘুষ চাওয়ার ঘটনাসহ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব বিষয় খতিয়ে দেখব। প্রথম বৈঠকে আমাদের কর্মপরিকল্পনা ঠিক হবে।’

এর আগে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে একজন আসামির জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুস চাওয়ার ঘটনা সামনে আসার পর আজ দুপুরে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, বিষয়টি তারা তদন্ত করবেন।শুধু এই বিষয় নয়, এই ট্রাইব্যুনাল পুনর্গঠন (২০২৪ সালের ৫ আগস্টের পর) হওয়ার পর সব বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করে দেখবেন বলে জানান আমিনুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার