রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধৈর্য ধরেন, সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সে ফ্যামিলি কার্ড পেল, আমি কেন পেলাম না- এটা ভাববেন না। আপনারা সবাই পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে।মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা এটুকু বিশ্বাস করেন আমাদের আর অন্য কোনো ইস্যু নেই। অন্যদের মতো ঢাকায় বাড়ি, এমনকি বিদেশে গিয়েও বাড়ি-গাড়ি করব না। যতদিন আছি শুধু জনগণের কাজ করে যাব।’

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড হলো শক্তি, একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। পরিবারের প্রধান হিসেবে এটি আপনার অবস্থানকে দৃঢ় পারবেন। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য হচ্ছে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমস্ত মায়েদের ক্ষমতায়ন করা, তাদের শক্তি বৃদ্ধি করা।’

প্রকল্পের সীমাবদ্ধতা ও পরিধি নিয়ে মন্ত্রী জানান, ‘এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৫৫০ থেকে ৭০০ পরিবার এই সুবিধা পাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা পরীক্ষা করছি কাজগুলো কীভাবে আরও নিখুঁত করা যায়। শুরুতে কিছু ভুল-ত্রুটি বা তথ্যগত সমস্যা হতে পারে, যা আমরা পরে শুধরে নেব। তবে পর্যায়ক্রমে প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মাথায় এই কার্ড সুবিধা চালু করেছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে।’

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ