,

সল্ট ঝড়ে লখনৌকে হারিয়ে ইতিহাস বদল কলকাতার

news-image

স্পোর্টস ডেস্ক : নববর্ষে ইতিহাস বদল। লখনৌ সুপার জায়ান্টসকে আইপিএলে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রথমে ব্যাট করে ১৬১ রান তোলে লখনৌ। সেই রান তাড়া করতে নেমে ওপেনার ফিল সল্টের ব্যাটিং ঝড়ে ৮ উইকেটে জিতে কলকাতা। উত্তর প্রদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি এ নিয়ে তৃতীয় আসরে খেলতে নেমেছে। কিন্তু এর আগে কখনই হারাতে পারেনি পশ্চিমবঙ্গের দলটি।

রোববার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিংয়ে নামা লখনৌ নাইটদের বোলিং তোপের মুখে পড়ে। স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক ও দীপক হুদা। আগের ম্যাচে ব্যাটিং ঝলক দেখানো আয়ুষ বাদোনিও (২৯) পারেননি টিকে থাকতে। তবে কিছুটা লড়াই করেন দলটির অধিনায়ক লোকেশ রাহুল। তবে রানের গতি বাড়াতে পারেননি তিনি। ২৭ বলে ৩৯ রান করেছেন তিনি। শেষদিকে নিকোলাস পুরান ৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের সংগ্রহকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যান। ৭ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় লখনৌ। কলকাতার পক্ষে অজি পেসার মিচেল স্টার্ক ২৮ রান খরচায় পান ৩ উইকেট। এছাড়া ৪ ওভারে মাত্র ১৭ রান খরচে ১ উইকেট নেন নারিন।

ঘরের মাঠে লক্ষ্য তাড়ায় কলকাতা প্রথম ওভারেই পেয়ে যায় ২২ রান। নিজের প্রথম ওভারের ৫ বলে ৮ রানের বেশি দেননি শামার জোসেফ। এরপরই ক্যারিবীয় পেসারের আকস্মিক ছন্দ পতন। ওভারের শেষ বলটি করতেই তার লেগে যায় লম্বা সময়। প্রথমে করেন নো বল, এরপর দিয়ে বসেন হোয়াইড। তারপর হোয়াইড বলটি বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। শামার পরে আবারো নো বল করেন, চলতে থাকে ফ্রি হিট। ১০ বলের ওভারটির শেষ বৈধ বলটিতে ছক্কা মারেন ফিল সল্ট।

সুনীল নারিন ও রঘুবংশী সাজঘরে ফিরলে কলকাতা ৪২ রানে হারায় ২ উইকেট। এরপর সল্ট ও অধিনায়ক শ্রেয়াস আয়ার তৃতীয় উইকেটে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নাইট রাইডার্সকে সহজেই জয় পাইয়ে দেন। সল্ট ৪৭ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ৮৯ ও আয়ার ৩৮ বলে ৬ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন। লখনৌর হয়ে ২৯ রানে ২ উইকেট স্বীকার করেন মহসিন খান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট