,

এই ঈদে রান্না করুন হায়দরাবাদি দম বিরিয়ানি

news-image

উপকরণ : গরুর মাংস ২ কেজি, দারচিনি ৩ টুকরা, এলাচ ৬/৭টি, লবঙ্গ ৬/৭টি, জয়ত্রি সামান্য পরিমাণে, শাহি জিরা ১/২ চা চামচ, জাফরান ১ চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, টক দই ১ কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সয়াবিন তেল ১ কাপ, বাসমতী চাল ১ কেজি, তরল দুধ ১/২ কাপ, পুদিনাপাতা ১/২ কাপ, ধনেপাতা ১/২ কাপ, লেবু ১টা, ঘি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৫/৬টি।

প্রস্তুত প্রণালি : মাংসের সাথে টক দই, আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া, এলাচ, দারচিনি, জয়ত্রি, লবঙ্গ, বেরেস্তা, সামান্য জাফরান তেল দিয়ে মাংস ভালো করে মেখে দুই ঘণ্ট মেরিনেড করে নিন। চাল ভালো করে ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর চাল ঝরিয়ে নিন। অন্যদিকে একটা প্যানে পানি দিয়ে তাতে এলাচ, দারচিনি, লবণ ও সামান্য তেল দিয়ে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চাল এবং আধা চামচ লেবুর রস দিয়ে দিন। চাল ফুটে গেলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। একটা পাত্রে ঘি ব্রাশ করে তাতে মাংস বিছিয়ে দিন। মাংসের ওপর চাল বিছিয়ে দিন। তার ওপর জাফরানমিশ্রিত দুধ ছড়িয়ে দিন। বেরেস্তা দিয়ে আবার চাল দিন। বাকি দুধে মেশানো জাফরান দিয়ে তাতে পুদিনা ও ধনেপাতা দিয়ে ঘি ছাড়িয়ে দিন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তাতে ময়দার ডো দিয়ে ঢাকনা আটকে দিন। প্রথমে ১০ মিনিট পুরো আঁচে রান্না করুন। তারপর ৪০ মিনিট মৃদু আঁচে রান্না করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র