,

টেকনাফ সীমান্তের ওপারে মর্টার শেল গ্রেনেডের বিকট শব্দ, ধোঁয়ার কুণ্ডলী

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন থেকে থেমে থেমে মর্টারশেল ও গ্রেনেড-গুলির বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং সীমান্তের এপারে বিস্ফোরণের বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

টেকনাফ পৌরসভার সীমান্তের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে বিকট শব্দে ভয় পেয়ে উঠান থেকে বাড়ির ভেতরে ঢুকে পড়ি। উঠানে বসে ছিলাম, হঠাৎ একটা বিকট শব্দে মাটি কেঁপে উঠে। পরে বুঝতে পারি- মিয়ানমারের গোলার বিকট শব্দ এপারে পাওয়া যাচ্ছে। পর পর দুটি বড় বিকট শব্দ পাওয়া যায়। এতে আমার মতো আশপাশের লোকজন ভয়ে আতঙ্কে রয়েছেন।’

শাহপরীর দ্বীপ বেড়ি বাঁধ উত্তর পাড়ার বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘দুপুরে দ্বীপে বিকট শব্দ পাওয়া গেছে। পর পর দুটি শব্দ শুনেছি। তখন আমি সীমান্ত সড়কের পাশে ছিলাম। মনে হয়েছে নাফ নদ কেঁপে উঠেছে।’

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি সদস্য মো. শাহাজালাল বলেন, ‘সীমান্তে ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে মিয়ানমারের গোলার বিকট শব্দ এপারে পাওয়া গেছে। আবারও কয়েকদিন ধরে সীমান্তে থেমে থেমে গোলার শব্দ পাওয়া গেছে।’

এদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষে টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, হ্নীলা মৌলভিপাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া এলাকায় সীমান্তে ওপারে থেমে থেমে গুলি ও মর্টারশেলের শব্দ পাওয়া গেছে। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্ব দিকে মিয়ানমারের শিলখালী, নাফপুরা গ্রামে গৃহযুদ্ধ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা টহল বৃদ্ধি করেছেন।

রাতে গোলার শব্দ পাওয়া গেছে উল্লেখ করে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘ভোরে সীমান্তের ওপার মিয়ানমার থেকে থেমে থেমে ভারী মর্টারশেলের শব্দ শুনতে পাই। এসব গোলার শব্দ এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। কেননা, মিয়ানমারের গৃহযুদ্ধ চলমান রয়েছে।’

হ্নীলা সীমান্তের বসবাসকারী মো. ইলিয়াস বলেন, ‘ভোর থেকে থেমে থেমে মিয়ানমারের ভারী গোলার শব্দ আমার বাড়ি থেকে পাওয়া গেছে। মাঝে মধ্যে ভারী শব্দে ভয়ে ঘুম ভেঙে যায়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ