মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে নির্যাতনেই খালেদা জিয়ার শারীরিক এই অসুস্থতা : মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে, সেটা জেলের ভেতরে তার ওপর যে অমানুষিক নির্যাতন করা হয়েছিল তারই কারণে। কারাগারে নির্যাতনেই বিএনপি চেয়ারপারসনের শারীরিক এই অসুস্থতা।

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। কেন সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয়। সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্ব। এই অধিকার তো আমাদের সংবিধান দিয়েছে। সুতরাং দেশের যে পরিণতি হয়েছে তা দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি বলেন, সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। এখানে যেন সরকারের বিরুদ্ধে কেউ মুখ না খোলে।

বিএনপি নেতাকর্মীদের জেলের ভেতরের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটা কী ধরনের সরকার? বাংলাদেশ কি এই কারণে সৃষ্টি হয়েছিল? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, জনগণকে ভয়ভীতি দেখিয়ে, জুলুম-অত্যাচার এবং লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি। একদিন না একদিন এই সরকারকে বিদায় নিতেই হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী