,

কুমিল্লায় দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে মো. অর্নব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এবং মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ শুক্রবার দুপুরে মধ্যমপাড়ার আবুল কাশেম এবং মোল্লা বাড়ির আলাউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টকে বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একজন মারা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ