মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেও দেখা হলো না মায়ের মরদেহ, সড়ক দুর্ঘটনায় নিহত

news-image

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি : শেষবারের মতো মায়ের মরদেহ দেখার জন্য ইতালি থেকে দেশে ফেরেন শাহ আলম। কিন্তু শেষ দেখা হলো না। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় শাহ আলমসহ আরও দুইজন নিহত হন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহান মেম্বারের ছেলে ইতালিপ্রবাসী শাহ আলম (৫০) এবং তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)।

হাইওয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাহ আলম, তার ভগ্নিপতি সেলিম মিয়া ও ভাগিনাসহ চারজন।

তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়া মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

ইটাখোলা হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী