,

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে গেছে। তবে তাদের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান। বৃহস্পতিবার তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, নাহিদ আলমকে বুধবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

একই থানার আরেক উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, নজমুল আহসানকে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে।

জানা যায়, মিরপুর-২ নম্বর অফিসার্স কোয়ার্টারে থাকতেন তারা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। নাজমুলের গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলায়।

এ জাতীয় আরও খবর

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন