,

এবার শিক্ষানবিশ চিকিৎসকের খতনায় শিশু সংকটাপন্ন

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : ঢাকায় খতনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনার মধ্যেই এবার কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একইভাবে আরেক শিশুর জীবন সংকটে পড়েছে। পরে অভিভাবকদের ক্ষোভের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন।

বুধবার বিকেলে ওই হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে আল নাহিয়ান তাজবীব নামে শিশুটির খতনা করার সময় তার গোপন অঙ্গের মাথার অংশ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় আট বছর বয়সী শিশুটির। তার আর্তচিৎকারে বাবা আলমগীর হোসেন দ্রুত অপারেশন রুমে ঢুকে দেখতে পান, তাঁর সন্তানের রক্তে কেবিনের বেড ভিজে গেছে। এ সময় সৌরভ ভৌমিক দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম শিশুটিকে হাসপাতালের কেবিনে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ব্যাপারে ডা. সেলিম বলেন, সৌরভ ভৌমিক শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে জরুরি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জানান, এ সময় জরুরি বিভাগে কর্মরত ছিলেন উপসহকারী মেডিকেল অফিসার বিজয় কুমার দে। তাঁর অনুপস্থিতিতে সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটান।

ডা. সেলিম বলেন, পুরো ব্যাপার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক নয়; এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে কাটার স্থান শুকিয়ে যাবে।

শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, ‘আমার ছেলেকে গরুর মতো তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে তার এ বিপদ ঘটিয়েছে। আমি তাদের ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ তিনজনই পালিয়ে যায়। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি জড়িতদের বিচার চাই।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ