,

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণশ্রমিক নিহত

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল ভবনের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের জামাল মজুমদারের ছেলে শাকিল (২৫), সোনাপুর এলাকার রিয়াজ (২৬) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।

স্থানীয়রা জানান, দুর্গাপুর ইউনিয়নে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার সময় লম্বা লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ