,

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সমালোচনার ভয়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে সরকার পিছপা হবে না। ভালো কিছু করার লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে কিছু বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে। নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সিদ্ধান্তগুলো শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের সঙ্গে বসে নেওয়া হয়েছে, সে বিষয়ে সমালোচনা নেওয়ার সক্ষমতা রাজনীতিবিদদের থাকতে হবে। আমি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আছি। আমাদের বিশেষজ্ঞরা তাদের জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে জানালে তিনি বলেন, নেগেটিভ জিনিস ভাইরাল হয় বেশি। এর প্রতি আমাদের দৃষ্টিও বেশি থাকে। আবার অজান্তে নিজেরাই অনেক সময় এসব প্রচারণায় জড়িয়ে পড়ি। এটা মোকাবিলা করা সারাবিশ্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, অর্থনীতির সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক আছে। তরুণ সমাজকে কীভাবে আরও কর্মমুখী করা যায়, শিক্ষাব্যবস্থাকে আরও বেশি ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত করা যায়– সে লক্ষ্যে কাজ করব। এর মাধ্যমে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। ভবিষ্যতের আশায় তাদের যদি বিদেশ যাওয়া ছাড়া আর কোনো গতি না থাকে তাহলে বুঝে নিতে হবে, এটা আমাদের ব্যর্থতা।

এর আগে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর