,

নাশকতা মামলা: জামিন পেলেন ফখরুল-খসরু

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর পল্টন মডেল থানায় করা নাশকতার আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। এ ছাড়া দুই মামলায় জামির পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারবেন।

এর আগে গত ১০ জানুয়ারি ৯ মামলায় জামিন মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। একইদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট।

এদিকে ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় পুলিশ কনস্টেবল হত্যাসহ পল্টন ও রমনা থানায় দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে এদিন রমনা ও পল্টন মডেল থানার পৃথক ৮ মামলায় তার ঢাকার আদালতে গ্রেপ্তার ও জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আমীর খসরুকে আদালতে হাজির করা হয়নি। এ জন্য শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী