,

রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিতে ছাত্রদল নেতাকে বাধ্য করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার অপরাধে পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে বাবার জানাজায় অংশ নিতে হলো। এমনকি বাবার কবরে মাটি দেওয়ার সময়ও দেওয়া হয়নি তাকে। শুধুমাত্র অবৈধ ক্ষমতার জন্য মানুষের সঙ্গে এই নিষ্ঠুরতা, এদেশের জনগণ কোনদিন ভুলে যাবে না। ঘৃণার যে বারুদ জমা হচ্ছে মানুষের মনে, তা যে কোনো দিন বিষ্ফোরিত হবে। সেই বিস্ফোরণের স্ফুলিঙ্গে অবৈধ হাসিনা সরকারের ক্ষমতার মসনদ পুড়ে ছাই হবে।

তিনি আরও বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকারবিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর যে দমন, পীড়ন, নির্যাতন চালাচ্ছে, তা ইতিহাস ঘৃণাভরে স্মরণ রাখবে। একদিন প্রতিটি নিপীড়নের বিচার হবে, প্রতিটি হত্যার বিচার হবে। প্রতিটি আঘাত, গুলির হিসাব হবে। সেই দিন খুব দূরে নয়। ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবাকে শেষ বিদায় জানানো নাজমুল মৃধারাই এই আবদ্ধ রাষ্ট্রকে মুক্ত করবে।

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি