মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী ফিরোজ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। তবে কী কারণে দলের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১০ জানুয়ারি নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) পরাজিত প্রার্থীরা চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। ভোটে ভরাডুবির জন্য দলীয় চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করে এই তিন শীর্ষ নেতার পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। এতে নেতৃত্ব দেন- জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ জ্যেষ্ঠ নেতারা।

দলটির প্রার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনে অংশ নেওয়ায় টাকা পেয়েছিল জাপা। প্রার্থীদের নির্বাচনের মাঠে নামিয়ে জি এম কাদের, মুজিবুল হক চুন্নুরা সহায়তা দূরে থাক, খবর পর্যন্ত নেননি। তারা নিজের এবং আত্মীয়দের জন্য জয় নিশ্চিতে, দলের নেতাদের জন্য আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করেননি।

বিক্ষাভকারীদের ঠেকাতে জিএম কাদেরের বনানী কার্যালয় ঘিরে ছিল পুলিশ। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। পরে কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় সাংবাদিকদের সাহিদুর রহমান টেপা বলেন, দায়িত্ব গ্রহণের পর ৪ বছরে জি এম কাদেরের সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক অদুরদর্শিতা এবং অদক্ষতায় জাপা ধ্বংসের দ্বারপ্রান্তে। তারই প্রতিফলন ঘটেছে নির্বাচনে। লাঙলের ভরাডুবি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী