,

শপথ নিয়ে স্বতন্ত্র এমপি বললেন শেখ হাসিনাই আমাদের অভিভাবক

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৪ আসন (মেহেন্দীগঞ্জ-হিজলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথ বলেছেন, আমাদের অভিভাবক শেখ হাসিনাই। আমরা দলের পরামর্শেই নির্বাচনে অংশ নিয়েছি।

আজ (বুধবার) সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনিই এই মন্তব্য করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে আপনাদের অবস্থান কেমন হবে— এমন প্রশ্নের উত্তরে পঙ্কজ দেবনাথ বলেন, আমি আগেই বলেছি দলের সিদ্ধান্তেই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং দল যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করব।

তিনি বলেন, সংসদ নির্বাচন সফল হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তার সাহসী নেতৃত্বের মাধ্যমেই গণতন্ত্র এবং সংবিধান সমুন্নত রয়েছে। তিনি যোগ্য নেতৃত্ব দিয়ে এবং দেশ পরিচালনা অব্যাহত রেখেছেন।

স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগেরই বিকল্প প্রার্থী উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি, আমরা মূলত আওয়ামী লীগেরই বিকল্প প্রার্থী। দেশের জনগণের অভিভাবক হচ্ছেন শেখ হাসিনা। দল, দেশ, সরকার এবং সংসদ পরিচালনা তিনি যেভাবে পরামর্শ দেন আমরা সেটাই মেনে নেব। মানুষের সেবা করাই আমাদের রাজনীতি।

এ ছাড়াও দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য দেশ ও দশের উন্নয়ন করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য হিসেবেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত