,

ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আয়েশা

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় ৯০ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ধারণা করা হচ্ছে- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর ৩ আসনের রাখালিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটে।

রোববার বিকাল ৪টার দিকে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আয়েশা বেগম আওয়ামী পরিবারের সদস্য ছিলেন। নৌকায় ভোট দিয়েছেন বলে তিনি আমাদের জানিয়েছে। কিন্তু ভোট দিয়ে তিনি বাড়ি ফিরতে পারেননি। কেন্দ্রেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক। নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। নিহত আয়েশা বেগম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর