,

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ভোটের সকালে চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়েছে। রোববার সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি। নির্বাচন বর্জন করা দলটি ভোটারদের কেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানিয়ে আসছে।

সংঘর্ষের বিষয়ে কথা বলতে নগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীকে ফোন করা হলেও তিনি ধরেননি।

চট্টগ্রামের ১৬টি আসনে রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নগরীর ভোট কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটিতে সকাল থেকে কেন্দ্রে ভোটারের লাইন দেখা গেছে।

চট্টগ্রামে ভোটের প্রচারের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারীদের মধ্যে কয়েকটি আসনে সংঘাত হয়েছিল। তবে শুক্রবার রাত থেকে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটে।

শনিবার ভোটের সরঞ্জামবাহী বাসেও আগুন দেওয়া হয়। মহাসড়কে লোহার পাত ফেলে রাখার মতো ঘটনাও ঘটে।

রোবাবার সকাল থেকে ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও সড়ক অবরোধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটল।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর