,

দুর্নীতি করতে ক্ষমতায় আসিনি, এসেছি মানুষের কল্যাণে কাজ করতে : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুর্নীতি করতে ক্ষমতায় আসিনি, ক্ষমতায় এসেছি দেশের মানুষের কল্যাণে কাজ করতে।প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।

দরিদ্রদের কল্যাণে নেওয়া সরকারের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা খাদ্য নিরাপত্তা কর্মসূচি নিয়েছি। নৌকা মার্কা নিয়ে যারা রাজনীতি করে তারা ক্ষমতায় এলেই এগুলো দেওয়া হয়।

শিক্ষার প্রসারে সরকারের নানামুখী উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা তিন কোটি ৯৪ লাখ শিক্ষার্থীদের হাতে বিনামূল্য পাঠ্যবই তুলে দিতে পেরেছি। শিক্ষার্থীরা যাতে বিনামূল্যে পড়তে পারে, সেজন্য আমরা উপবৃত্তির ব্যবস্থাও করেছি। আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা আমরা তরুণ প্রজন্মকে দিচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা অর্জন করুক। এ জন্যই আমরা নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করেছি।

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার হার কমে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা শিক্ষার হার বাড়াই। আর বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে শিক্ষার হার কমিয়ে দেয়। এটার কারণ হলো, বিএনপিনেত্রী ম্যাট্রিকে দুই বিষয় ছাড়া সব বিষয়ে ফেল করেছে। ফলে দেশের শিক্ষার হার বাড়লে তাদের ভালো লাগে না।

চাকরিজিবীদের বেতনাভাতা বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছি। সেই সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের বেতনও বাড়ানোর ব্যবস্থা করেছি।

কৃষকদের প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের প্রতি ইঞ্চি জমি চাষাবাদ করতে হবে। আমিও নিজেও এ উদ্যোগ নিয়ে কাজ করছি। আমার গণভবন এখন ছোটখাটো একটি কৃষি খামার।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতি করতে ক্ষমতায় আসিনি। ক্ষমতায় এসেছি দেশের মানুষের কল্যাণে কাজ করতে। অথচ, বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে পদ্মা সেতুতে ঋণ দেওয়া স্থগিত করে দেয়। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। যারা মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন দেয়নি, তারা এখন ষড়যন্তে লিপ্ত হয়েছে। আমি তাদের কাছে মাথানত করি নাই বলে তারা ষড়যন্ত্র ও চক্রান্ত আরও বাড়িয়ে দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী