মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত: ড. মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মূল আদর্শ গণতন্ত্র। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনের ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত।

আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে যান মঈন খান। সারাদেশে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আজকে আওয়ামী লীগ অলিখিত বাকশাল কায়েম করেছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম‘ বলছে- বাংলাদেশে এখন যা চলছে, সেটা বাকশাল-২। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। সেজন্যই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করছে। আমরা গ্রেনেডের শক্তিতে শক্তিশালী নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী। ইনশাআল্লাহ, আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, শেখ আল ফয়সাল, সাইফুজ্জামান, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, এবিএম মাহমুদ সরদার, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, এইচএম জাফর, আকন মামুন, জুয়েল মৃধা, নাজমুল হক, মাহমুদুল হাসান আল মারজান, কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, মেহেদী হাসান, শ্যামলী আক্তার, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রুবেল সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সম্পাদক নওরিন, রাজেস, সদস্য কাজী আজহার উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী