,

নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৯

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ৪টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় গল্লাই এবং পৌর এলাকার ছায়কোট এলাকায় এ সব ঘটনা ঘটে।

উভয় প্রার্থীর নেতারা অভিযোগ করেন, সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার গল্লাই এলাকায় আবেদা নূর কমপ্লেক্সের সামনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকদের উপর হামলা চালান স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকরা। ওই হামলায় আহত হন মো. বাশার (৩৭), হযরত আলী (৪৪), স্বপন (৩৫), মনির হোসেন (৪৫), সাবেক ইউপি সদস্য কুরবান আলী (৬০) ও কাউছার আলম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কাউছার আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টায় পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ছায়কোট মৃধা বাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু’র গাড়ি বহরে হামলা করেন নৌকা সমর্থকরা। এ সময় ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার পর স্বতন্ত্র প্রার্থী টিটু সাংবাদিকদের জানান, ‘আমি বিভিন্ন জায়গায় পথসভা ও নেতৃবৃন্দদের সঙ্গে দেখা করে এতবারপুর থেকে ছায়কোটে আসার পর নৌকার কর্মীরা মুখে মাস্ক পরা অবস্থায় আমার গাড়ির বহরে হামলা চালান।’

হামলায় আহতরা হলেন- গল্লাই গ্রামের মো. মনির (২০), মো. কামাল হোসেন (৩৭) ও মো. রিয়াদুল ইসলাম (২৪)।

নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থী টিটুর লোকজন বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায়।

অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, প্রচারণা শুরুর পর থেকে এ আসনে নৌকার লোকজন আমার নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে, গাড়ি ভাংচুর করছে। এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও সৃষ্টি হয়নি।

রাতে চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, দুটি স্থানেই হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর