মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা ভাইস চেয়ারম্যানকে কোপাল নৌকার সমর্থকরা

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার সমর্থকদের সশস্ত্র হামলায় চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মুন্সী জখম হয়েছেন। তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার গজারিয়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরও দুজন আহত হয়েছেন।

আহত জহির মুন্সি এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী। ওই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, তার কর্মী সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটলেও পুলিশ এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

টিটু অভিযোগ করেন, জহির মুন্সি তার কয়েকজন সহযোগী নিয়ে নবাবপুর ইউনিয়নে পোস্টার বিতরণ শেষে ফেরার পথে তাদের ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে নৌকার সমর্থকরা। প্রাইভেটকারটি গজারিয়ায় পৌঁছলে গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

অপর আহতরা হচ্ছেন- উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন ও গাড়িচালক ইউসুফ।

আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, প্রচারণা শুরুর পর থেকে আমার কর্মী সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটলেও থানার ওসি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভাইস চেয়ারম্যানের ওপর হামলার ঘটনাটি ডিসি এসপিকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সন্ধ্যায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী