মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ডাকে সাড়া দেয়নি জনগণ: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পলাতক দলও এখন অসহযোগ আন্দোলন করে। জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি। ইতোমধ্যে জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল- এখন সেই দল অসহযোগ আন্দোলন করবে, তাদের ডাকে জনগণ অসহযোগ করবে। জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়ে গেছে। তার প্রমাণ বাংলাদেশের হাটবাজারে যান, রাস্তাঘাটে যান, দোকানপাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ কী? বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি।

তিনি বলেন, নির্বাচন করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। আর এ নির্বাচন পাঁচ বছরই টিকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারও সঙ্গে আপস করেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তারেক রহমান রিমোন্ট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিচ্ছে। পলাতক নেতা জনগণের আস্থা পায় না। সাহস থাকলে তাকে দেশে আসতে হবে। নেতা হতে হলে জেলে যাওয়ার সাহস থাকতে হবে।

নির্বাচন বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গুপ্ত হামলা বন্ধ করুন। তা না হলে জনগণ প্রতিহত করবে আপনাদের। নির্বাচন বিরোধী আন্দোলন জনগণ প্রতিহত করবে। এছাড়া ট্যাক্স ফাঁকি এবং ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী