,

বিএনপি খেলায় নাই, পালিয়ে গেছে : ওবায়দুল কাদের

news-image

সিলেট প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি কি আছে? বিএনপি নাই, খেলায় নাই, পালিয়ে গেছে। খেলায় আছে ১৮৯৬ জন। খেলা হবে ৭ জানুয়ারি। প্রস্তুত আছেন? সিলেটের খবর কি? বিএনপি কই? পালিয়ে গেছে না?’

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ভুয়া। তাদের হরতাল ভুয়া, তাদের রাজনীতি ভুয়া। তাদের অগ্নিসন্ত্রাস ও ধর্মঘট সব ভুয়া।

এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনাদেরকেই পুড়তে হবে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আগুনে পুড়ে গিয়েছে। এই কাজ কে করেছে? বিএনপি করেছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয় এরা মানুষের নামে দানব। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না।

এ সময় বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরা ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে জেলার আলিয়া মাদরাসা মাঠের এই জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এর আগে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়