,

বিএনপির ৪ নেতা বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে কাজ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানসহ চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক কে এম হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

কে এম হুমায়ুন কবির বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে। এ সময় তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটে নামার কারণে তাদের (বহিষ্কৃতদের) বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়। কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত দেওয়ার পর তাদের বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃতরা হলেন কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান ও কাহালু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।

বহিষ্কৃত সবুজ ও রঞ্জু বলেন, ডা. জিয়াউল হক মোল্লা একজন ভালো মানুষ। এ জন্য তার পক্ষে নির্বাচনের মাঠে কাজ করবেন তারা। দল যদি মনে করে তাহলে বহিষ্কার করতে পারে, এতে তাদের সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান