মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন করতে পারবেন না শাম্মী আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার তাঁর আবেদন সরাসরি খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে দ্বৈত নাগরিক থাকায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। মেহেন্দীগঞ্জ-হিজলা আসনে শাম্মী আহমেদের দুটি আপিল আবেদনই নামঞ্জুর করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায়ের পর তাঁর প্রার্থিতা বাতিল বহালই থাকল। শুক্রবার সকালে ইসিতে আপিল শুনানি শেষে তাঁর প্রার্থিতা নামঞ্জুর করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

শাম্মী আহমেদ মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন- এ অভিযোগ করে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। পরে রিটার্নিং অফিসার শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের একাংশের সঙ্গে পঙ্কজ নাথের বিরোধের জেরে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গত কয়েক বছর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পঙ্কজ নাথকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা দেশজুড়ে ছিল আলোচিত। এদিকে পঙ্কজবিরোধীদের সমর্থনে ড. শাম্মী ২০২১ সালের ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় যাতায়াত শুরু করেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন পান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত পঙ্কজ নাথ লম্বা সময় ধরে নীরব থাকার পর মনোনয়নপত্র দাখিলের শেষদিন অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী