,

কত ভোটারের আগ্রহ জোগাতে পারি এটাই চ্যালেঞ্জ: সাকিব

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নৌকা প্রতীক পাওয়ার পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, আমার সঙ্গে চারজন প্রার্থী আছেন। তাঁরা সবাই যোগ্য। ভোটাররা যাঁকে পছন্দ করবেন, তাঁরই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। আমাদের সবারই চেষ্টা থাকবে, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। একই সঙ্গে চেষ্টা থাকবে, যত বেশি ভোটার আনা যায়। কারণ, নিকট অতীতের নির্বাচনগুলোতে হয়তো ওই রকম ভোটার টার্নআউট হয়নি। এর ফলে এবার এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা কত ভোটারের আগ্রহ জোগাতে পারি।

আরেক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, যদি সুযোগ পাই আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে কাজ করার। সবার কথা শুনব, সবার পরামর্শ নেব। সব শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব।

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় সাকিবের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউল ইসলাম এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান