রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত মতামত: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল। এসব বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।’

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে কৃষিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে এ সময় তিনি ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন।

গতকাল রোববার চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ। এমনকি সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি।’ এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দিবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল দেয়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘এবারের নির্বাচনে এ পর্যন্ত ২৭টি দল অংশ নিচ্ছে, প্রার্থী সংখ্যা ১৮৮৬ জন। স্বতন্ত্র ৩৫৭ জন। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর দলের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’

বিএনপি নেতা মঈন খানের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৭ জানুয়ারি সারাদেশের দিকে একটু নজর দিয়েন, ভোটকেন্দ্রের দিকে একটু তাকিয়েন, তাহলে বুঝতে পারবেন সারাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য কতটা উন্মুখ হয়ে আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনকে মানুষ বিশ্বাস করে না। আগামী পাঁচ বছরও তারা আন্দোলনের ডাক দিয়ে যাবে।’

সংবাদ সম্মেনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের