,

মির্জা ফখরুল ও আমীর খসরুকে রিমান্ডের আবেদন নামঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাদের দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। পল্টন থানার দায়ের করা একটি মামলায় রিমান্ডে আবেদনের ওপর শুনানি শেষে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

কারাবন্দি বিএনপির এই দুই নেতাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় সোমবার দুপুরে। পল্টন থানার একটি মামলায় তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানি হয়েছে।

এর আগে ১৪ ডিসেম্বর মির্জা ফখরুল ও আমীর খসরুকে রিমান্ডে নেওয়ার আবেদন করে রাজধানীর পল্টন থানা-পুলিশ। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেছেন, পল্টন থানার কয়েকটি মামলার এজাহারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও আমীর খসরুর নাম রয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালানো হয় এবং ভেতরে ইটপাটকেল ছোড়া হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপি নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। এরপর ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নিম্ন আদালতে কয়েক দফায় নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে আবেদন করেন। এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান