,

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি বিএনএমের

news-image

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহ্‌ মো. আবু জাফর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমন আশ্বাসে নির্বাচনে অংশ নিয়েছে বিএনএম। তবে যদি দেখা যায়, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না বা নির্বাচনের পরিবেশ নেই, তাহলে বিএনএম নির্বাচন থেকে সরে দাঁড়াবে।

শনিবার ফরিদপুরের মধুখালীতে দলের বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন। মধুখালীর বনমালিদিয়া মহল্লায় এ সভার আয়োজন করা হয়।বর্ধিত সভায় আবু জাফরের প্রধান নির্বাচন সমন্বয়ক গোলাম মনসুর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সৈয়দ আবুল বাশার, শাহ মুহাম্মাদ খৈয়ম, খন্দকার মো. ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, আবদুল মালেক, জাফর সরদার, তাহমিনা জাফর, শাহজাহান মাস্টার প্রমুখ।

শাহ্‌ মো. আবু জাফর ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য। এ আসন থেকে তিনি এবার বিএনএমের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনএমে যোগ দেওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলা সদরের কলেজ রোডের নিজ ভবনে আরেকটি মতবিনিময় সভা করেন আবু জাফর। এ সময় তিনি বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আমাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনে এসে আমি সেই রকম পরিবেশ দেখছি।’

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়