,

বিএনপির বিজয় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিট থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে মগবাজার গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।

এর আগে সকাল থেকে শোভাযাত্রাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর দুপুরে অস্থায়ী মঞ্চ বানিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিজয় দিবসকে বাংলাদেশের পরাজয়ের দিবসে পরিণত করেছে সরকার। এসময় সরকারের সমালোচনা করেন তিনি।

দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় সরকারের পতনসহ নানা দাবিতে স্লোগান দেন দলের নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপির এ কর্মসূচিকে ঘিরে পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে নয়াপল্টন এলাকায় মোতায়েন করা হয়। বন্ধ হয়ে যায় কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশ পণ্ড হওয়ার ৪৮ দিন পর আজ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়