,

কুমিল্লার মেয়র রিফাত সিঙ্গাপুরে মারা গেছেন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত আর নেই। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যা ৭টার দিকে মেয়র রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় গত রোববার বিকালে মেয়র রিফাতকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
গত ৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় তাকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, মেয়র রিফাত দীর্ঘ দিন যাবত ফুসফুসে সংক্রমণ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুর খবর কুমিল্লায় ছড়িয়ে পড়লে দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারসহ দলীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথমবার নৌকা প্রতীকে মেয়র পদে অংশ নিয়ে জয়ী হন রিফাত। ১৬ জুন সরকারিভাবে আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রিফাতের সঙ্গে পরাজিত হন কুসিকের দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর