মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি এবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে : চুন্নু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পথ। যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি, সেই ভোট আমরা পাব আশা করে নির্বাচনে এসেছি। ভোটাররা আস্থা রাখতে পারে এমন পরিবেশ হলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা নির্বাচনের জন্য আওয়ামী লীগের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করেছি। আমরাও যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, নির্বাচন ভালো করার জন্য যা যা দরকার তারা তাই করবে। আবারও আজ-কালকের মধ্যে আলোচনা হতে পারে। যোগাযোগ আছে আমাদের সঙ্গে।

তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদেরকে আমি বলে দিয়েছি সেখানে আছেন ভালো, তবে এখনই নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী কী বলেছেন সে বিষয়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমাদেরকে বিশ্বাস করেন কি করেন না, সেটা ওনার বিষয়। এই বিষয়ে আমাদের কোনো কমেন্ট নেই। আমরা একটা কথাই বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি। আমরা একটা জিনিস চেয়েছিলাম নির্বাচন কমিশন ও সরকারের কাছে সেটা হচ্ছে— ভোটাররা যেন আসতে পারে এবং পরিবেশ সুন্দর হয় এটাই আমাদের মেইন দাবি ছিল। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী