,

রোববার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে মানবন্ধন করবে বিএনপি।

শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে। সেদিন গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সমন্বয়ে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরসহ জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে।

রিজভী বলেন, ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায়। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধনে সফল করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিজভী বলেন, সরকারের দিক থেকে কোনো বাধা-বিপত্তি যদি আসে সব কিছু প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। ঢাকাসহ সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের বলব, যেসব পরিবারের সদস্য নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন সেই সব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা মানববন্ধনে উপস্থিত করবেন।

গত ২৪ ঘণ্টায় ২১৫ এর অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবি করে তিনি বলেন, ৭টি মামলায় ৮৫০ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ডু করে দেওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফা চারদিন হরতাল কর্মসূচি পালন করেছে দলটি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী