মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার সকল সুযোগ বন্ধ হয়ে গেছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কেবল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, বরং দেশের সাধারণ মানুষ এবং বিশ্বও প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার সকল সুযোগ বন্ধ হয়ে গেছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা বারবার মানুষকে প্রতারিত করে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, সেই সুযোগ আর নেই। সকল সুযোগ বন্ধ হয়ে গেছে।’

আসন্ন নির্বাচন প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, ‘পাতানো নির্বাচন শুধু বয়কট নয়, গণপ্রতিরোধের মুখে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে।’

গ্রেপ্তার নেতা-কর্মীদের নির্যাতনের মাধ্যমে দল পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গ্রেপ্তারের পর রিমান্ডের মাধ্যমে দল পরিবর্তনের জন্য কারান্তরীণ রাজনীতিবিদদের চরম অসম্মানজনকভাবে তাদের সম্মতি আদায়ের জন্য জুলুম করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। নেতা-কর্মীদের মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে।’

দেশের পোশাক খাত নিয়ে নিষেধাজ্ঞা আসন্ন উল্লেখ করে রিজভী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি ঘোষণার পর বাংলাদেশের পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা প্রায় অবধারিত বলে মনে করছেন দেশের পোশাকশিল্পের মালিকেরা। ইতিমধ্যে পণ্যের আদেশদাতারা ঋণপত্রে এমন শর্ত জুড়ে দিয়েছেন যে জাহাজীকরণের পর নিষেধাজ্ঞা আসলেও পণ্য নেবে না তারা।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী