মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

সরকারের পদত্যাগসহ একদফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামীকাল বুধবার থেকে থেকে ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে, আজ কুড়িল ফ্লাইওভারের নিচে কে বা কারা পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে তারা পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, অবরোধকারীরা আতঙ্ক ছড়াতে এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত মশাল মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল, আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম সামসুল হক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের সহসভাপতি মাহবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল হামিদ নীরব, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মারুফ আহমেদ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী প্রমুখ।

বনানীতে মশাল মিছিল সন্ধ্যা ৭ টায় অবরোধের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বনানী (ঢাকা-উত্তরা ) সড়কে মশাল মিছিল করেছে ছাত্রদল। মিছিলের শেষ পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান। এতে অংশ নেন ছাত্রদলের কামরুজ্জামান আসাদ, মুতাছিম বিল্লাহ, ঝলক মিয়া, সুরুজ মণ্ডল, যোবারের আল মাহমুদ রিজভী, মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, জহির রায়হান আহমেদ, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, রাকিবুল ইসলাম রোকন, মৃধা মো. মাসুদ রানা, মো. হাসান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী