,

বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়ন বাতিল

news-image

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

জানা গেছে, নোয়াখালী-৪ আসনে মনোনয়ন দাখিল করেছেন মোট নয়জন প্রার্থী। এর মধ্যে আবদুল মান্নানসহ চারজনের মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন, গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, জাসদের এস এম রহিম উল্যাহ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন ও ইসলামি ফ্রন্টের মো. আবদুল আলীম।

মেজর (অব.) আবদুল মান্নানের প্রতিনিধি অ্যাডভোকেট মো. আবু সুফিয়ান খান বলেন, আমাদের প্রার্থীর সব মামলা স্থগিত এবং ঋণ হালনাগাদ রয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হবে।

এদিকে, আবদুল মান্নানের মনোনয়ন বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণ খেলাপির অভিযোগে আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিদের ভুল সংশোধন করে নির্বাচন কমিশনে আপিলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান