মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর পেলেন রাঙ্গা

news-image

অনলাইন ডেস্ক : রংপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমানে বহিষ্কৃত) মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র সকালে স্থগিত করা হলেও বিকেলে তা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মামলা সংক্রান্ত তথ্য দাখিল না করায় আজ শনিবার সকালে রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে প্রয়োজনীয় কাগজ যুক্ত করে তিনি আবার তা জমা দেন। বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মোবাশ্বের হাসান বলেন, ‘মসিউর রহমান রাঙ্গার ৪টি মামলার তিনটি নিষ্পত্তির কাগজ রয়েছে। অপর মামলাটির কোনো কাগজপত্র দাখিল না করায় সকালে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে সেই কাগজপত্র জমা দিলে তা বৈধ ঘোষণা করা হয়।’

উল্লেখ্য, মসিউর রহমান রাঙ্গা এর আগে ২০০১ সালে রংপুর-১ (গংগাচড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে একই আসন থেকে পুনরায় জিতে আসার পর হন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ। এবার রংপুর-১ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন এরশাদের ভাতিজা মকবুল হোসেন আসিফ শাহরিয়ার। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন আইনজীবী রেজাউল করিম রাজু। রাঙ্গা ইতোমধ্যে জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ায় এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী