,

নিজের ও ছেলেরসহ তিন আসনের মনোনয়ন ফরম চেয়েছেন রওশন

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন চেয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করে নিজের এই চাহিদার কথা জানিয়েছেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ঢাকা পোস্টকে বলেন, রওশন এরশাদ গতকাল দলের মহাসচিবকে ফোন করেছেন। তিনি তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। একটি তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য। অন্যটি ময়মনসিংহ বিভাগের জাপা নেতা ডা. কে আর ইসলামের জন্য।

তবে রওশন এরশাদপন্থী নেতা জাপা থেকে অব্যাহতি পাওয়া জাপা মহাসচিব মসিউর রহমান রাঙা ঢাকা পোস্টকে বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। আমরা বৈঠকে আছি। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে জানাব।

তবে, এই বিষয়ে জানতে রওশন এরশাদ ও সাদ এরশাদকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নির্বাচন ঘিরে অন্যান্যবারের মতো এবারও নানা নাটকীয়তা দেখা যাচ্ছে জাতীয় পার্টিতে। আবার জাপার অভ্যন্তরীণ সংকটের বিষয়টি সামনে এসেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান