মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইল চেয়ারে করে মনোনয়ন বোর্ডের সভায় তোফায়েল আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : হুইল চেয়ারে করে মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ড সভার সদস্য তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১০মিনিটে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শুরু হয়। সেখানে তাকে হুইল চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায়। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দুপুর ২টা পর্যন্ত চলে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন— মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, মোশাররফ হোসেন, কাজী জাফর উল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, রাশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, ডা. দীপু মনি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের