,

প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় শাহাদাত হোসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

একই ঘটনায় নিহত শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম মো. ইউনুস। নিহত শাহাদাত হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা নানা সময় এলাকায় মাদক সেবন করে রাতবিরেতে ঘুরত। এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে আগে থেকে বিরোধ চলে আসছিল। গতকাল আবু তালেব নামে ভুক্তভোগীদের এক চাচার ওপরও হামলা করেছিল অভিযুক্তরা। মঙ্গলবার রাতে ভুক্তভোগীদের ওপর হামলা করে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশী তারেক ও এলাহীদের আগে থেকে বিরোধ চলছিল। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর জের ধরে আজকে (মঙ্গলবার) পুনরায় সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর