,

আমরা হবো প্রধান বিরোধীদল: তৈমূর

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করবো। অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবো। আর যদি নাও পারি আমরা হবো প্রধান বিরোধীদল।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, মনোনয়ন ফরম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তারা মনে করে তৃণমূল বিএনপির জনগণের ব্যাপক সাড়া আছে নির্বাচনে ভালো করবে।

এদিকে, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, অন্যদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’

এর আগে শনিবার (১৮ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল তৃণমূল বিএনপি। আজ দ্বিতীয় দিনে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন আসনে মোট ৬০টি মনোনয়নপত্র ফরম বিক্রি করেছে দলটি।

আগামীকাল পর্যন্ত চলবে দলের মনোনয়ন বিক্রি। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান