,

দেশে এখন ‘উত্তর কোরিয়ার মতো শাসন’ চলছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এখন ‘উত্তর কোরিয়ার মতোই একদলীয় শাসন’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশে এখন উত্তর কোরিয়ার মতোই একদলীয় শাসন চলছে।এসবের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। কিন্তু এটি এবার সম্ভব নয়। ’

তিনি আরও বলেন, ‘চলমান গণআন্দোলনে অবৈধ শাসকগোষ্ঠী তাদের পতনের আশঙ্কায় ভীত হয়ে পড়েছে। তারা নিরীহ মানুষসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম–নির্যাতন ও গ্রেপ্তারের পাশাপাশি গুমের মতো চরম মানবতাবিরোধী কর্মকাণ্ড করছে। এটা একটি এক দলীয় দেশ শুধু নয়, নিষ্ঠুর এক দলীয় দেশ। এখানে সেই রকম একদলীয় শাসন চলছে। কয়েকদিন আগে যুবদলের এক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার দুই-তিন পর তার লাশ পাওয়া গেছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। ’

রিজভী আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০৬ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মামলায় আসামী করা হয়েছে ১ হাজার ৫৫৫ জনের অধিক নেতাকর্মীকে। গত ২৮ অক্টোবর নয়া পল্টনের মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিয়ে এরপর থেকে সারাদেশে ১৩ হাজারের অধিক নেতাকর্মীকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। এ সময়ে ১২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে ৫ হাজার ৯৮৭ জনের অধিক নেতাকর্মী।

রিজভী বলেন, ‘সরকার নানাভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে বিভ্রান্ত তৈরি করার জন্য অপপ্রচার চালাচ্ছে। অবৈধ সরকারের মন্ত্রীরা অনর্গল মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। এক সন্ত্রাসী উপরিকাঠামো, সন্ত্রাসের শৃঙ্খলের মধ্যে সারা বাংলাদেশ নিশ্চুপ হয়ে গেছে। সারাদেশের মানুষ সমস্ত কিছু দেখছে। দেখতে দেখতে তাদের ভেতরে যে দ্রোহ, ক্রোধ, ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে। এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব টের পাচ্ছেন না। ’

বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আইনশৃঙ্খলা বাহিনীর ‘তাণ্ডব’ পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেপ্তারের নানা ঘটনাও তুলে ধরেন তিনি।

আগামী রোববার সকাল ৬ টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের। যারা গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের বিশ্বাস করে। তারা সবাই এই অবরোধ কর্মসূচি সফল করবে। সারাদেশে রাস্তা-ঘাট, মহাসড়কসহ প্রত্যেকটি জায়গায় উপস্থিত হবে এবং সরকারের যত জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার প্রতিহত করেই তারা রাজপথে থাকবেন, বিএনপির পক্ষ থেকে সারাদেশের গণতন্ত্রকামী মানুষকে সেই আহ্বান জানাই। ’

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়