মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ অক্টোবর হেরে গেছে বিএনপি: কাদের সিদ্দিকী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : গত ২৮ অক্টোবর রাজধানীতে করা মহাসমাবেশের দিন বিএনপি হেরে গেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বীরউত্তম। আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না, কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনারই তত্ত্বাবধায়ক সরকার। তাই আগামী নির্বাচনে কে আসল আর কে আসল না, সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় জনগণ শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারছে কি না, সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি শুধু শুধু তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ২৮ অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। তারা এখানে হেরে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না, সে আবার দেশের সেবা কীভাবে করবে।’

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার।

কৃষক শ্রমিক জনতা লীগের কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক সম্পাদক নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের