,

দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে: চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য কোনো নির্বাচনের পরিবেশ নেই। সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়।

ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না। দেশে সংঘাত-সহিংস পরিস্থিতিতে জনগণ ও দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে নির্বাচনের ঘোষণা বিদ্যমান সংকেট নতুন মাত্রা যোগ করবে।

সভায় পরবর্তী কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়। শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্রাহ আল-মাদানী, দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান