,

আগুন দেয়ার অভিযোগে পেট্রোলবোমাসহ দুই বিএনপি নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ঝটিকা মিছিল থেকে একটি বাসে আগুন দেয়ার চেষ্টার সময় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, এবাদুল ব্যাপারী (৩৭) ও সবুজ মিয়া (২৭)। তাদের কাছ থেকে দুই বোতল পেট্রল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার এবাদুল হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আর সবুজ হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

হাতিরঝিল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, দুপর দেড়টার দিকে মগবাজার গাবতলা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। এর আগেই খবর পেয়ে ঘটনাস্থলের দু’দিকে অবস্থান নেয় পুলিশ। এসময় মিছিল থেকে কয়েকজন বাসে আগুন দেয়ার চেষ্টা করে।

আগুন দেয়ার চেষ্টার সময় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বাসে আগুন দেয়ার কাজে ব্যবহৃত দুই বোতল পেট্রল, গ্যাস লাইটার ও পুরনো কাপড় উদ্ধার করা হয়।

এছাড়া ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার এবাদুল ও সবুজ সেচ্চাসেবক দলের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এ ঘটনায়ও মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে কাকরাইল মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এসব কারণে বিএনপির সমাবেশ পন্ড হয়ে যায়। এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশকিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। ওইদিন রাজনৈতিক নেতাকর্মীদের আক্রমণে এক পুলিশ সদস্য নিহত হন।

এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি। পরে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত বুধবার থেকে দলটির তৃতীয় দফা অবরোধ চলছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান