মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দিন ধরে তালাবদ্ধ বিএনপি কার্যালয়, পুলিশের সতর্ক অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত ১২ দিনের গ্রেপ্তার এড়াতে দলের কার্যালয়ে আসেননি কোনো নেতাকর্মী। এছাড়া এ সময়ের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

গত ১২ দিনে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা না গেলেও ২৪ ঘণ্টা কার্যালয়ে দুপাশে পালাক্রমে অবস্থান নিয়ে রেখেছে পুলিশ। এছাড়া কার্যালয়ে পাশে রাখা হয়েছে লোহার বক্ল। নির্বাচন কমিশন থেকে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া একটি চিঠি এখনো পড়ে আছে কার্যালয়ে প্রবেশ মুখে একটি চেয়ারে।

এদিকে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, পুলিশ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গত ১২ দিনে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বাসা-বাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছেন।

আবার কাউকে-কাউকে গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী