,

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ৭ অটোরিকশা যাত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশায় থাকা ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় চট্টগ্রামমুখী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি সঠিক লেনেই চলছিল। কিন্তু বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুল লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর