মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

news-image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (৪ নভেম্বর) ফের দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে সংস্থাটি।

৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে নিয়ে সংলাপে বসেছে ইসি। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নিচ্ছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

বিএনপিসহ ২২টি দলকে নিয়ে বিকেলে আলোচনায় বসতে চায় ইসি। তবে বিএনপির মহাসচিব ও দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কারো হাতে চিঠি পৌঁছে দেওয়া যায়নি। ফলে সংলাপে বিএনপির অংশ নেওয়া অনিশ্চিত।

এদিকে গত ২৮ অক্টোবর সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের নেতাদের বিরুদ্ধে অন্তত ৪২টি মামলার খবর পাওয়া গেছে। এসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কিছু নেতা গ্রেফতার হয়ে কারাগারে।

দলটির সিনিয়র নেতাদের বাসায় বাসায় তল্লাশি চলছে। দলটির পল্টন কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ।

 

সূত্র :  জাগোনিউজ

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের